পরিবারসহ পবিত্র ওমরাহ হজ পালন করলেন বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা ​

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি, সাবেক ছাত্রনেতা, কাঁঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা পরিবারসহ পবিত্র ওমরাহ হজ পালন করেছেন।
​২০২৬ সালের আগস্ট মাসে তিনি পরিবার পরিজন নিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছান,  ওমরাহ হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ওমরাহ পালনকালে তিনি পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।  বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।
​ওমরাহ হজ পালনের একটি পবিত্র মুহূর্তে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ক্যামেরাবন্দি হন
​হাবিবুর রহমান সেলিম রেজা নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে প্রবাসে বাংলাদেশীদের অধিকার আদায় ও দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি ইতোমধ্যে “গণমানুষের নেতা” হিসেবে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন।
​পরিবারসহ সফলভাবে ওমরাহ হজ সম্পন্ন করতে পারায় তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর সকল শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত, বিতরণ করা হলো ট্যাব

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের