বোচাগঞ্জের তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের ৭৭৭টি ইউনিট উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তিন ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কার্যক্রমটির উদ্বোধন করেন।
উপজেলার ১ নম্বর নাফানগর, ৪ নম্বর আটগাঁও ও ৬ নম্বর রনগাঁও ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
সোমবার বেলা ২টায় ঢাকার বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তর (পিআইডি) ভবনের অডিটোরিয়াম থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সারা দেশের ৭৭৭টি ইউনিটের কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দুলাল হোসেন সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‘যুব ক্যাব চবি’র উদ্যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকা ক্যাম্পাস ক্লিন ইনিসিয়াটিভ উদযাপিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১২ অক্টোবর ২০২৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকার সামগ্রিক