গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দ্রুত তৎপরতায় ডাকাতি হওয়ার অল্প সময়ের মধ্যেই ১৯টি গরু বোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হাইওয়ে এলাকা থেকে একটি ডাকাত দল ১৯টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন চেকপোস্টে সতর্কতা জারি করে এবং সম্ভাব্য রুটগুলোতে নজরদারি বাড়ায়। পুলিশের তৎপরতা টের পেয়ে ডাকাতরা গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ী এলাকায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার করে এবং উদ্ধারকৃত ট্রাক ও গরুগুলো মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।




