জগন্নাথ হল ট্র্যাজেডি: ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ

যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি ) শোক দিবস পালিত হচ্ছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের  পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ৪০ জন শিক্ষার্থী, অতিথি ও কর্মচারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

সংঘটিত দুর্ঘটনায় ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারীসহ মোট ৪০ জন প্রাণ হারান এবং অনেকেই আহত হন । নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে প্রতিবছর দিনটিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস’ হিসেবে পালন করা হয়।

সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনসমূহ, সকল হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় । সকাল সাড়ে ৭টায়  বিশ্ববিদ্যালয় উপাচার্য  অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোক র‍্যালি বের হয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধে যায় এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয় ।এতে অংশ নেন  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল,বিভাগ ,ইন্সটিটিউট এর শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে  নেতৃবৃন্দ অংশ নেয়।

পরবর্তীতে সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা এবং সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের প্রতিকৃতি, চিত্র ও তথ্য-প্রমাণাদি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি হল প্রশাসনের উদ্যোগে ‘অক্টোবর স্মৃতি রচনা প্রতিযোগিতা’ ও ‘অক্টোবর স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ আয়োজিত হচ্ছে ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থল পরিদর্শন করলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, আহতদের খোঁজখবর নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল

জীবননগরে সারের ডিলারশিপ নিয়ে বিএনপি’র মধ্যে অসন্তুষ্টি। সবাইকে পিছেনে ফেলে ডিলারশিপ পেলেন চিহ্নিত চোরাকারবারি ও হত্যা মামলার আসামি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার২০২৬ সালের সরকারি ডিলারশিপ পেলেন চিহ্নিত চোরাকারবারি