
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার২০২৬ সালের সরকারি ডিলারশিপ পেলেন চিহ্নিত চোরাকারবারি ও হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম শিবলু।
জানা গেছে কৃষি মন্ত্রণালয়ের অনুমোদিত সার ডিলারের তালিকায় জীবননগর উথলী ইউনিয়নের সাদ এন্টারপ্রাইজের প্রোপাইটার সাইফুল ইসলাম শিবলুর নাম আসে। ডিলার নিয়োগে দলীয়করণের সাথে সাথে প্রশ্ন উঠেছে ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় রাজনীতিতে শিবলুর ভূমিকা কি ছিল?
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা যায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সাথে মিলিত হয়ে দর্শনার একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে শিবলু জড়িত ছিল। তিনি সেই সময় ফরিদপুর ভাঙ্গায় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেপ্তার হন ।
তিনি সাংবাদিক আবু সায়েম হত্যা মামলার প্রধান আসামি।
এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ ও বিএনপি’র রাজনৈতিক নেতা ও কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে কোন মানদন্ডে
একজন চিহ্নিত চোরাকারবারি ও হত্যা মামলার আসামিকে সারের ডিলারশিপ দেওয়া হলো।
বিএনপি’র নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের দাবি যারা সতেরো বছর জেল জুলুম হয়রানির শিকার হয়েছে তাদের সাথে চরম বৈষম্য করা হয়েছে।




