বাগেরহাটে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোল্লাহাটে ‘হাবিব বাহিনী’র তাণ্ডব, হামলা, নির্যাতন, হুমকি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশের  প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব। তাঁর দাবি, তাঁকে ‘হাবিব বাহিনী’র প্রধান হিসেবে উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এই ইউপি সদস্য।
এদিকে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেছেন, ‘হাবিব বাহিনী’ নামে কোনো বাহিনী থাকার তথ্য পুলিশের কাছে নেই। হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা রয়েছে। এ ছাড়া অন্য কোনো মামলা আছে কি না, তা খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, ডিবিসি নিউজ, বাংলা এডিশন, গ্রিন টিভি, এশিয়া পোস্ট ও এটিএন নিউজে তাকে ঘিরে প্রকাশিত ও প্রচারিত সংবাদ নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তাঁর দাবি, এসব সংবাদে উত্থাপিত অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়নি এবং তার বক্তব্যও সঠিকভাবে তুলে ধরা হয়নি। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরো বলেন, এলাকার মানুষের সমর্থনে তিনি পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সামাজিক কর্মকাণ্ডে এলাকার মানুষের সঙ্গে তাঁর চলাফেরা ও ‘বাহিনী’ হিসেবে উপস্থাপন করা অন্যায়। ‘হাবিব বাহিনী’ নামে তাঁর কোনো বাহিনী নেই বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে হামলা, নির্যাতন, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং মানুষকে গ্রামে ফিরতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, কারও কাছে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হোক। নিরপেক্ষ তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। তিনি তদন্তে সহযোগিতা করতেও প্রস্তুত।
তিনটি মামলার কথা স্বীকার, আরও মামলা আছে কি না যাচাইয়ের দাবি
হাবিবুর রহমানের দাবি, বিভিন্ন সংবাদে তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) থাকার কথা বলা হয়েছে। তবে তাঁর জানা মতে, মোল্লাহাট থানার তথ্য অনুযায়ী তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মামলার প্রকৃত সংখ্যা, নম্বর, ধারাসমূহ ও বর্তমান অবস্থা থানা এবং সংশ্লিষ্ট আদালতের নথি যাচাই করে প্রকাশের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে হাবি nakibmizan@gmail.com বুর রহমান অভিযোগ করেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মাহফুজুর রহমান মিল্টন এবং খুলনা ইস্টার্ন জুট মিলের সহকারী পাট-ক্রয় কর্মকর্তা ইমরান মোল্লার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসী বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদন দেওয়ার পর তাকে ‘হাবিব বাহিনী’র প্রধান হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি প্রতিহিংসা নয়, বরং নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা প্রকাশ ও ন্যায়বিচার চান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন