ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার (১৮ অক্টোবর) সকালে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। কিন্তু সত্য প্রকাশ করতে গিয়ে তাঁদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন