
মোংলায় তরুণদের নিয়ে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোংলা, ১৬ অক্টোবর ২০২৬: নারী-পুরুষের সমতা, নারীর ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্য, ডিজিটাল সাক্ষরতা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) মোংলা প্রেসক্লাবে জাগো ফাউন্ডেশনের আওতায় পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করে এফএফসিআরজে (FFCRJ) ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এতে মোংলার তরুণদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা এবং গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি সামাজিক পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএফসিআরজে (FFCRJ)-এর প্রতিষ্ঠাতা জনাব মাহফুজ ইসলাম। দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।
সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

