চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গাভী ও ০১টি পিকআপ সহ ০২জন আসামী গ্রেফতার।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ (মহোদয়) জানান যে,১০ মার্চ ২০২৬ মঙ্গলবার রাত আনুমানিক ১:০০ ঘটিকা হতে ১১ মার্চ ২০২৬. রাত আনুমানিক ০২:০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে বাঁশখালী থানাধীন ১১নং পুইছড়ি ইউপির ৫নং ওয়ার্ডের পূর্ব পুইছড়ি এলাকায় জনৈক জিয়া উদ্দীন এর গোয়াল ঘর হতে ০১টি গাভী চুরি হয়। পরবর্তীতে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই/মোঃ মোরাদ হোসেন রাত্রীকালীণ টহল ডিউটিকালে কালীপুর ইউপিস্থ রামদাশ মুন্সিরহাট বাজার জামে মসজিদের সামনে ১১/০৩/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৩:৩৫ ঘটিকায় চোরাইকৃত গাভীসহ চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং গাভী চোর ১। মোঃ ফজল কাদের (২০), পিতা- আহমদ হোসাইন, মাতা- মৃত জাহেদা বেগম, সাং- পূর্ব পুইছড়ি, নাহার বর বাড়ী, ৫নং ওয়ার্ড এবং গাভী চোরের সহযোগী পিকআপ ড্রাইভার মোঃ ফোরকান (২৭), পিতা- মৃত শাহ আলম, মাতা- রাশেদা বেগম, সাং- পূর্ব পুইছড়ি, পারভীন বর বাড়ী, দক্ষিণ পাড়া, ৪নং ওয়ার্ড, উভয় ইউপি- ১১নং পুইছড়ি ইউপি, উভয় থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামদ্বয়কে আটক করে। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আরিফ হোসেন বলেন যে,
উল্লেখিত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




