
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকাকালে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর অভিযান পরিচালানা করে ০১ টি বিদেশী পিস্তল ও ০১ রাউন্ড গুলি ভর্তি ০১ টি ম্যাগজিন উদ্ধার করেন।
আজ ১৯ অক্টোবর( রোজ- সোমবার) ঢাকা ডিবি (উত্তর) এর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য পাওয়া যায় যে, ১৮ অক্টোবর ২০২৬খ্রিঃ ১৬:৪০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর কয়েকজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী অবস্থান করতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ইং ১৮/১০/২০২৬ খ্রি. তারিখ ১৭:৩০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর পৌঁছাইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। সৈয়দ আলভী (৩০), পিতা-মৃত ফিরোজ আহমেদ, মাতা-ওয়াহিদা, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মামুন (৩৪), পিতা-মেছের হাওলাদার, মাতা-সালমা বেগম, সাং-উত্তর আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। জহিরুল (২৭), পিতা-শহিদুল, মাতা-ফাতেমা বেগম @ মিনারা, সাং-নওমালা, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীদের’কে আটক করেন এবং তাদের হেফাজত হইতে,
১। ০১ (এক) টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তুল, যাহার কাঠের বাটসহ কোনা কোনি দৈর্ঘ্য ৭ ইঞ্চি, যাহার গায়ে ইংরেজীতে TTA এবং ALY খোদাই করে লেখা আছে।
২। ০১ (এক) রাউন্ড গুলি ভর্তি ০১ টি ম্যাগজিন, উদ্ধার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ০১ নং আসামী সৈয়দ আলভী (৩০), এর বিরুদ্ধে ০১ টি অস্ত্র আইনে , ০২ নং আসামী মোঃ মামুন (৩৪),এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ০৩ টি অনান্য ধারায় মামলা সহ ০৫ টি মামলা, ০৩ নং আসামী জহিরুল (২৭), এর বিরুদ্ধে ০১ টি ডাকাতির প্রস্তুতি ও ০২ টি চুরির মামলা সহ মোট ০৩ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



