দর্শনা পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে পূজা উপহার সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন দর্শনা পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সনাতনী ধর্মালম্বী দুঃস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ শে অক্টোবর) দুপুরে পুরাতন বাজার মহল্লায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“ধর্ম বর্ণ জাতী গোষ্ঠীর উর্ধে হোক মানবতা জয়” এই শ্লোগানকে সামনে রেখে পুরাতন বাজার সমাজ কল্যাণ সংঘ আয়োজন করে পূজা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এনামুল হক মুকুল শাহ্। প্রতিষ্ঠাতা সদস্য জনাব রাশেদ মল্লিক ও জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জনাব হাজী আইয়ুব আলী সন্টু, সাংস্কৃতিক সম্পাদক অনন্ত সান্তারা, সহ-সভাপতি স্বরূপ কুমার দাস, টুটুল শাহ, সহ- সাধারণ সম্পাদক নাহিদ হাসান শোহাগ, সাংগঠনিক সম্পাদক অপু সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহমুদ হাসান রনি, দপ্তর সম্পাদক প্রান্ত দেবনাথ, নির্বাহী কমিটির সদস্য ইসরাফিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে অসাম্প্রদায়িক পুরাতন বাজার মহল্লার ঐতিহ্য লালন করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে পুরাতন বাজার মহল্লায় বসবাসরত ২০ টি অসচ্ছল সনাতনী ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজা উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে