
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার সেনওয়ালিয়ায় অসহায় শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বিনামূল্যে সুন্নতে খাৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজ ২১ অক্টোবর ২০২৬ ইং, বুধবার, ঢাকা কো-অপারেটিভ হাউজ বিল্ডিং সোসাইটি স্কুল প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মোঃ আতিকুর রহমান সহ উক্ত ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। অনেক শ্রমিক পরিবার অর্থের অভাবে সন্তানের সুন্নতে খাৎনার মতো গুরুত্বপূর্ণ কাজটি সময়মতো করাতে পারেন না। সেই কথা চিন্তা করেই সম্পূর্ণ বিনামূল্যে এই সেবার আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দিনব্যাপী এই কর্মসূচিতে আশুলিয়ার বিভিন্ন এলাকার অসহায় শ্রমিক পরিবারের শিশুদের সুন্নতে খাৎনা করানো হয় এবং তাদের মাঝে ঔষধ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।





