চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

​চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের তীব্র অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমীর
​ চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা বক্তব্য দেন। ​বক্তারা সম্প্রতি জেলাজুড়ে সার ডিলার নিয়োগ কার্যক্রমে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কঠোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দাবি করেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে অসচ্ছ উপায়ে ডিলারশিপ বণ্টনের পাঁয়তারা চলছে, যা দেশের প্রান্তিক কৃষকদের স্বার্থের সরাসরি পরিপন্থী।
​সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, “কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় সার ডিলার নিয়োগে প্রকৃত যোগ্যতা, দক্ষতা ও নীতিমালার শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যদি কোনো প্রক্রিয়ায় অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, তবে তা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
​একই সাথে নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক মূল্যায়নের জোর দাবি জানান বক্তারা। দাবি মানা না হলে কৃত্রিম সার সংকট ও কৃষকদের ভোগান্তি এড়াতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা ইঙ্গিত দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পোশাক পরে গানের অনুষ্ঠানে এএসআই, শাস্তি পেয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত

পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ফেলে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান