
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
এসআরবি-৫’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ঘটনায় আবু বকরের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।





