প্রতিষ্ঠা বার্ষিকীতে মানবিক উদ্দ্যোগ, মুন্সীগঞ্জে যুবদলের বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার লৌহজং উপজেলার হলুদিয়া ইসরাত কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা যুবদল। এতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সেবায় গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভা ও চিকিৎসাসেবা কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক মুন্না।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর যুবদলের সদস্যসচিব মো. রায়হান কবির, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নুর হোসাইন, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমে পাঁচ শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ডে যুবদলের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনসেবামূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের উদ্যোগকে আরও জোরদার করাই তাঁদের লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন