আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়নে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য, দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ এজলাস স্থাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজলাসের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আবুল কালাম ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গ্রাম আদালতের এজলাস চালুর ফলে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে সাধারণ মানুষ আরও সহজে বিচারসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার