চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল জাকেরদের মধ্যে পুঁজি সহায়তা বিতরণ

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে তিন শতাধিক অস্বচ্ছল জাকেরের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা বিতরণ করা হয়েছে। হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) এ সহায়তা দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন। এ সময় এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ বিতরণ করা হয়। এসব সহায়তার মাধ্যমে উপকারভোগীরা ক্ষুদ্র উদ্যোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা প্রকাশ করেছে ফাউন্ডেশন।

এদিকে, চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে একই সময়ে জলসায়ে ওরছ পাক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দরবার শরীফে ধর্মীয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার একমাত্র পুত্র ও দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান আগামী বার্ষিক ওরছ শরীফের তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৩ জানুয়ারি বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হবে।

ওরছ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর থেকে বুধবার বাদ ফজর পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিতে মঙ্গলবার সকাল থেকেই দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেক-জাকের ও ভক্ত দরবার শরীফে সমবেত হন।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকতবিষয়ক ওয়াজ-নসিহত। বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আখেরি মোনাজাতে বিশ্বশান্তি, মানবজাতির কল্যাণ এবং মহান আল্লাহর নৈকট্য কামনা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার