কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

​‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আজ বুধবার উপজেলা প্রশাসন, পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে ১নং বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ -৩( কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, কোটালীপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াদ মাহমুদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাবান বিতরণ করা হয় এবং হাত ধোয়ার সঠিক ও বৈজ্ঞানিক কৌশল প্রদর্শন করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার