বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত

গৌরম্ভা ইউনিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা ও নাগ‌রিক ফোরা‌মের কার্যক্রম মূল‌্যায়‌নে কর্মশালা অনু‌ষ্ঠিত।
বৃহস্পতিবার( ২৯ অ‌ক্টোবর) সকালে গৌরম্ভা  ইউনিয়ন প‌রিষ‌দে নাগ‌রিক ফোরা‌মের ৬ষ্ঠ ত্রৈমা‌সিক সভা ও নাগ‌রিক ফোরা‌মের কার্যক্রম মূল‌্যায়‌নে কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।
অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন ইউপি প্রশাসক ও রামপাল উপ‌জেলা কর্মসংস্থান ব‌্যাংক এর শাখা ব‌্যাবস্থাপক মো: হা‌বিবুর রহমান।  সভাপ‌্রধা‌নের দা‌য়িত্ব পালন করেন নাগ‌রিক ফোরা‌মের সহ-সভাপ‌তি তস‌লিমা আক্তার বৃ‌ষ্টি। অ‌তি‌থি হিসা‌বে আরো উপ‌স্থিত ছি‌লেন ইউপি প্রশাস‌নিক কর্মকর্তা শেখ শ‌রিফু‌দ্দৌলা, ইউপি সদস‌্য মো: আবু মুছা আকু‌ঞ্জি, মো: তিজারাত গাজী, ও নুরজাহান বেগম এবং নির্মান সমাজ উন্নয়ন সংস্থার ‌নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন। সাংবা‌দিক ও স্বেচ্ছা‌সেবক ক‌বির আকবর অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন।
সভায় নাগ‌রিক প্রক‌ল্পের মাধ‌্যমে রামপাল উপ‌জেলা ও গৌরম্ভা ইউনিয়ন নাগ‌রিক ফোরাম কতৃক বাস্তবা‌য়িত কর্মসূচীর সফলতা, সীমাবদ্ধতা এবং কিভা‌বে আগামী‌তে জনগন‌কে/দ‌লিত জন‌গো‌ষ্ঠির প্রতি‌নি‌ধি‌দের  সম্পৃক্ততা আরো বৃ‌দ্ধি ও তা‌দের অ‌ধিকার প্রতিষ্ঠায়, নারী নির্যাতন প্রতি‌রো‌ধে ও ন‌্যায়‌বিচার প্রতিষ্ঠায় কি ধর‌নের কর্মসূচী গ্রহন করা যে‌তে পা‌রে এবং দাতা সংস্থা মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন ও ও সহ‌যো‌গি সংস্থা‌ উইক‌্যান‌কে   অবগত করা যে‌তে পা‌রে সে বিষ‌য়ে ৩‌টি দ‌লে দ‌লীয় কাজ, সুপা‌রিশমালা তৈরী ও প্রেজে‌ন্টেশন উপস্থাপন ক‌রে নাগ‌রিক ফোরাম নেতৃবৃন্দ। এছাড়া নারী নির্যাতন প্রতি‌রোধ ক‌মি‌টি, স্বাস্থ‌্য সেবা এবং প্রানীসম্পদ বিষ‌য়ে সরকারি সেবার তথ‌্য সংগ্রহে  সামা‌জিক নি‌রিক্ষাকারী নির্ধারন, আন্তর্জা‌তিক নারী নির্যাতন প্রতি‌রোধ পক্ষকাল পালন, সংলাপ, লোক সংগীত ও পথ নাটক এবং বি‌ভিন্ন সামা‌জিক নিরীক্ষার রি‌পোর্ট প্রকা‌শে উপ‌জেলা, ইউপি প্রশাসন‌, নাগ‌রিক নেতা ও সেবাগ্রহীতা‌দের  নি‌য়ে ৪ ন‌ভেম্বর ইউনিয়ন পর্যায়ে সংলাপ ও ২৯ নভেম্বর উপ‌জেলা পর্যা‌য়ে গণশুনানী করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দাতা সংস্থা জিএফএ কনসা‌ল্টিং গ্রুপ (এম্বাসী অব সুইজারল‌্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা, ইউরো‌পিয়ান ইউনিয়ন) এবং মানু‌ষের জন‌্য ফাউন্ডেশ‌নের অর্থায়‌নে, উই ক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন ক‌রে।সভায় বক্তব‌্য প্রদান ক‌রেন ফোরাম সম্পাদক রিক্তা আক্তার, কার্য‌নির্বাহী সম্পাদক সা‌বিনা খাতুন, সদস‌্য সা‌থি ম‌নি, রব্বুকুমা, মিতা‌লি দাস, মো: আশেক হাজান, নুসরাত জাহান, হো‌সেন আলি, কা‌দের শেখ, আফরোজা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন