বাঘায় গোরস্থানে টিউবওয়েল স্থাপন করল দ্বীনি ভাই ফাউন্ডেশন

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর (খেড়ুর মোড়) গ্রামের গোরস্থানে মুসল্লি ও স্থানীয় মানুষের ব্যবহারের সুবিধার্থে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় তুলশিপুর গোরস্থানে এ টিউবওয়েল স্থাপন করেন দ্বীনি ভাই ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক জিব্রাইল।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ জিন্নাত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা পৌরসভার সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাদ্দার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন মনিগ্রাম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. তহুরুল ইসলাম, দ্বীনি ভাই ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক জিব্রাইল এবং রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের পানির প্রয়োজন মেটাতে গোরস্থানে টিউবওয়েল স্থাপনের এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের মতে, গোরস্থানে টিউবওয়েল স্থাপনের ফলে জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিতে আসা মানুষ এবং গোরস্থানে যাতায়াতকারীরা প্রয়োজনীয় পানি ব্যবহারের সুবিধা পাবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ছুটি ঘোষণা করুন’, হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে পোস্ট করে ট্রলের শিকার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শুক্রবার হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।