রাজশাহীর সাংবাদিকতা ও সমাজসেবায় অনন্য অবদান- এবার আনন্দ টেলিভিশনের বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক নেতা ইমদাদুল হক

রাজশাহীর সাংবাদিকতা সাংগঠনিক নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ও আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাংবাদিক ইমদাদুল হক।
দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টেলিভিশন পরিবারের আয়োজনে ২০২৬ আনন্দ উৎসব বরণ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় পর্যটননগরী কক্সবাজারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আনন্দ টেলিভিশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে পেশাগত দায়িত্ব পালন তার নেতৃত্ব সাংগঠনিক কর্মকাণ্ড এবং সমাজসেবামূলক উদ্যোগে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা বিশেষ গুরুত্ব বহন করছে।
সাংবাদিক ইমদাদুল হক দীর্ঘদিন ধরে রাজশাহীতে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া মাদকবিরোধী সংগঠন ২১-এর সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি।
২০১৯ সালে রাজশাহী মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন ইমদাদুল হক। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরবর্তীতে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুধু সাংবাদিকতা কিংবা সাংগঠনিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন ইমদাদুল হক। মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণঅসহায় ও পথচারীদের খাবার বিতরণ পবিত্র রমজানে ইফতার বিতরণ সাংবাদিকদের মাঝে উপহারসামগ্রী প্রদান এবং ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে মাংস বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে সাংবাদিকতার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তাঁর এসব কর্মকাণ্ড রাজশাহীর সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
আনন্দ টেলিভিশনের পক্ষ থেকে সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিক ইমদাদুল হক বলেন, রাজশাহী মডেল প্রেসক্লাবের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আনন্দ টেলিভিশনের পক্ষ থেকে পাওয়া আজকের এই সম্মাননা মহান আল্লাহর ইচ্ছা এবং আমাদের প্রেসক্লাবের সকল সহযোদ্ধার সম্মিলিত পরিশ্রমের ফল। তাঁরা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে আমাদের প্রেসক্লাবের সদস্যদের মধ্যে কোনো অহংকার নেই সবাই সাংগঠনিকভাবে কাজ করেন।
তিনি আরও বলেন, বিশেষ করে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর কথা উল্লেখ না করলেই নয়। প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি সন্তানসম সংগঠনটিকে আগলে রেখেছেন। তাঁর দক্ষতা আন্তরিকতা ও নিরলস পরিশ্রম রাজশাহী মডেল প্রেসক্লাবকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একজন অহংকারহীন ও দায়িত্বশীল সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ক্যামেরার পেছনে থেকে মাঠপর্যায়ে কাজ করা সহকর্মীদের অবদানের কথা তুলে ধরে ইমদাদুল হক বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহে যাঁরা হাড়ভাঙা পরিশ্রম করেন তাঁদের অবদান অনেক বড়। নুরজামাল ইসলাম, ফায়সাল আহম্মেদ, রাতুল, সোহাগ আলী, নাফিস, বাবর মোল্লা, ইসমাইল, মোফাজ্জল, শাহিন, মমিন, রাজু, হামিদসহ আরও অনেক সহযোদ্ধার শ্রম, মেধা ও আন্তরিকতায় রাজশাহী মডেল প্রেসক্লাব এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমার একার নয়, এটি আমাদের সবার সম্মিলিত অর্জন।
তিনি আনন্দ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা আগামী দিনে সাংবাদিকতা সাংগঠনিক কর্মকাণ্ড ও মানবিক কার্যক্রমে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে রাজশাহী মডেল প্রেসক্লাবের সকল সদস্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন তিনি।
রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে একজন সংগঠক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ব্যক্তি হিসেবে ইমদাদুল হকের এই অর্জন রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিক মহলেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। আনন্দ টেলিভিশনের এই সম্মাননা তাঁর পেশাগত ও সাংগঠনিক পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি