কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসাবে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বিনামূল্য চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় চান্দলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগী ১ হাজার ১ শত ৬১ পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন (মুরাদ)। এসময় প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ হিসাব সহকারি শ্রী উজ্জল চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিধাভোগীদের মাঝে এই চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে উপস্থিত জনপ্রতিনিধিরা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



