রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকায় অবস্থিত সিম গ্রুপের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে কারখানার মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় একজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম জানান, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার