চায়ের দোকানে ঢুকেই গুলি, প্রাণ গেল বিএনপি নেতার ছেলের

দুপুরে চায়ের দোকানে বসেছিলেন তরিকুল ইসলাম শেখ (৩৫)। হঠাৎ দোকানের ভেতরে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে।

তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, কারা এ হত্যাকাণ্ডে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক
বলেন, ডুমুরিয়ায় এক যুবককে গুলি করার ঘটনা জানতে পেরেছি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন