কোটালীপাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ রবিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার এস.এম শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,সমবায়ী গৌরাঙ্গ লাল দাস, রনজিত কুমার হাদুয়া,শিপন ঘরামী,তপন কুমার অধিকারী,নির্মলেন্দু ঢালী,বেবি পান্ডে বক্তব্য রাখেন।
​বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে সমবায়ভিত্তিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে, সফল ও সেরা সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন