বালিয়াকান্দিতে ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে বসতবাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে চার বছর বয়সী তামিম বিশ্বাস নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নি*হ*ত তামিম বিশ্বাস বহরপুর বাজারের পরিচিত চটপটি ও বাদাম বিক্রেতা মধু বিশ্বাসের ছেলে। তাঁদের বাড়ি বহরপুর বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন বহরপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে।
পরিবার সূত্রে জানা যায়, বসতবাড়ির পেছনে অবস্থিত একটি ডোবার পাড়ে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশের এসআই ননি গোপালকে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন