বালিয়াকান্দিতে ১৮ পিস ইয়াবাসহ মুন্নাফ নামে একজনকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ব্রিজঘাট এলাকা থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনতা।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রামদিয়া ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মুন্নাফ মোল্লা বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আরশেদ মোল্লার ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় লোকজন তাকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন