
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে শরণখোলায় দিনব্যাপী প্রশিক্ষণ
বাগেরহাটের শরণখোলায় জলবায়ু ও পরিবেশবিষয়ক সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ৮ নভেম্বর ২০২৬, রোববার শরণখোলার মডেল মসজিদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য বিষয় হলো—জলবায়ুবিষয়ক গল্প বলা, মাঠপর্যায়ে প্রতিবেদন তৈরি এবং অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা উন্নয়ন।জলবায়ু পরিবর্তনের প্রভাব,পরিবেশগত সংকট, উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ের উদ্যোগগুলো গণমাধ্যমে আরও তথ্যবহুল ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।
হেলভেটাস বাংলাদেশ, উত্তরণসহ সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।উপকূলীয় জনপদ শরণখোলায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন দৃশ্যমান হচ্ছে। এমন বাস্তবতায় জলবায়ু ও পরিবেশবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন,উপকূলীয় সাংবাদিকতায় দেশবরেণ্য ব্যক্তিত্ব জনাব রফিকুল ইসলাম (মন্টু)।এ প্রশিক্ষণে শরণখোলা উপজেলার অসংখ্য গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।




