
ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে আশুলিয়ার মনোদিয়ায় মশা নিধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে ফগার মেশিন দিয়ে মশা নিধন ঔষধ ছিটানো হয়।
এই কর্মসূচির উদ্যোগ নেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শেখ মো. আল আমিন।
উপস্থিত অতিথিরা জানান, শেখ মোঃ আল-আমিন নিজ অর্থায়নে এই কর্মসূচি করে আসছেন। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয় এবং আমাদের জন্য গর্বের বিষয়।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী আল-আমিন শেখ জানান, তিনি এই কাজ নিজের অর্থায়নে, নিজের এলাকার মানুষের কল্যাণের জন্য করেছেন। নির্বাচনে পাশ হওয়া বড় কথা নয়, একজন সেবক হিসেবে জনগণের কল্যাণ করাই তাঁর উদ্দেশ্য।
তিনি আরও বলেন, তিনি মেম্বার হন বা না হন, মানুষের সেবা সবসময় করে যাবেন। এলাকার মানুষের পাশে থাকাই তাঁর মূল লক্ষ্য।
কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



