বালিয়াকান্দিতে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১০ নভেম্বর) বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস (আলম)। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান আক্তার, কৃষক দলের সভাপতি মোঃ মহসিন খান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎উঠান বৈঠকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে এসব সমস্যা মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎উঠান বৈঠক শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন, এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নাগেশ্বরীতে পাঁচ শতাধিক কিশোরীকে নিয়ে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত

‘সচেতন হই, আত্মনির্ভর হই, আত্মউন্নয়নের পথে এগিয়ে চলি’—এই প্রতিপাদ্যকে সামনে