পাবনায় তেলের তীব্র সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ

পাবনার অধিকাংশ তেল পাম্প আজও শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছেন গাড়ির চালক, মালিক ও মোটরসাইকেল ব্যবহারকারীরা। যদিও কিছু স্থানে সামান্য জ্বালানি সরবরাহ চালু আছে, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও তেল মেলে খুবই কম। এতে গাড়ি চালক, অফিসগামী এবং সাধারণ যাত্রীদের জন্য বাড়তি সমস্যার সৃষ্টি হয়েছে।
পাবনার বেশিরভাগ ফিলিং স্টেশনের চিত্র প্রায় একইরকম। দীর্ঘ গাড়ির সারি থাকা সত্ত্বেও অনেক পাম্প বন্ধ রয়েছে। কোথাও পাম্পের কর্মীরা ইশারার মাধ্যমে সারি সামলাচ্ছেন, আবার কোথাও দড়ি টানিয়ে চালকদের সরানো হচ্ছে।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছু পাম্প ঘুরেও তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন চালকেরা। এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও উঠেছে।
যেখানে সরবরাহ আছে, সেখানে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারির কারণে তেলের ডিপোতে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, তেলের ডিপো শুক্র ও শনিবার বন্ধ থাকা সত্ত্বেও খোলা রাখা হয়েছে, যাতে সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন