জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কারিতাস বাংলাদেশের উদ্যোগে এবং জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১/১১/২০২৬ইং) জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়নের কুকরাপর্শী গ্রামে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। এ সময় সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক পলাশ দাস, জামিল হোসেন ও আমির হোসেন হৃদয়।

জামালগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ অফিস হতে টিক প্রধান করেন এফ এ (এ আই) হুমায়ূন রশিদ তালহা, ভলেন্টিয়ার, সুপ্রিয় তালুকদার, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আসাদ মিয়া, মো. ইকবাল হোসেন (CHCP), নাছির উদ্দিনসহ কুকরাপর্শী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ।

দিনব্যাপী এ কর্মসূচিতে ব্যাপক সাড়া দেন স্থানীয় কৃষক ও পশুপালনকারীরা। কর্মসূচির আওতায় মোট ৯৫টি গরু, ৫৬টি ভেড়া, ২৯০টি মুরগি এবং ২২১টি হাঁসকে টিকা প্রদান করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কৃষকদের পশুপালনে উৎসাহিত করা হয়েছে।

উপস্থিত অতিথিরা বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা প্রদান করলে প্রাণীর মৃত্যুঝুঁকি কমানো, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব।

স্থানীয়রা কারিতাস বাংলাদেশ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বাগেরহাট সফর পরবর্তী অর্জন, জেলার সার্বিক