‘হয় আমাদের সবার হাতে অস্ত্র দিন, নয়তো নিরাপত্তা নিশ্চিত করুন’: মীর স্নিগ্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টের সামনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ।

মঙ্গলবার রাত ৮টা ১৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মীর স্নিগ্ধ লিখেছেন, “হয় আমাদের সবার হাতে অস্ত্র তুলে দিন, যেন নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারি; নতুবা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। হাসিবের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় যাওয়ার সময় তার পথ আটকে গালাগাল করা হয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। হামলাকারীর হাত থেকে বাঁচতে হাসিব দৌড়ে পালিয়ে যান। পরে তার হাতে আঘাতের চিহ্ন দেখা যায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

শীতের কষ্ট লাঘবে রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে হুডি উপহার দিলেন চারঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আসাদুজ্জামান জুয়েল

দুঃস্থ ও কর্মজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং শীতের তীব্রতা