গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে : ডেপুটি স্পিকার

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, গত দেড় দশকে দেশের রাজনীতি কলুষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিতে হবে।

বুধবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারুণ্যের ইশতেহার ২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘আমরা চাই, আমাদের দেশ আমরা চালাব। একটি দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যারা উপস্থিত আছেন, সবাই হয়তো রাজনীতিতে আসতে পারবেন না। তবে আপনাদের সবাইকে রাজনীতির প্রতি আগ্রহী হতে হবে।’

ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরামhindu
তিনি বলেন, গত দেড় দশকে বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তনে তরুণ সমাজ অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। ভারত থেকে ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রক্ত এখনো শুকায়নি। ফ্যাসিস্টদের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় আমাদের লজ্জিত হওয়া উচিত। চৌদ্দশ মায়ের কান্না এখনো শেষ হয়নি। ঢাকার রাজপথের রক্তও এখনো শুকায়নি।

তরুণদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, রাজনীতিতে যুক্ত হয়ে সমাজকল্যাণ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন ও রক্ত দিয়েছেন। কিন্তু ক্ষমতা তাদের হাতে যায়নি।

তিনি বলেন, ২০০৮ সালে ফ্যাসিবাদের সহযোগিতায় একটি সরকার ক্ষমতায় এসেছিল। এর মধ্য দিয়ে দেশে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে।

দেশের অর্থবহ পরিবর্তনের জন্য তরুণদের রাজনীতিতে আগ্রহী হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কায়সার কামাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চান না তারা। এ জন্য সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের নেতাদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘আসুন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি। আমাদের বাংলাদেশ অন্য কেউ গড়ে দেবে না। সব দুঃখ-কষ্ট ভুলে নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বেকুব দাবী করে ফেসবুকে পোস্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পর

শীতের কষ্ট লাঘবে রিক্সাচালক ও ভ্যানচালকদের মাঝে হুডি উপহার দিলেন চারঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আসাদুজ্জামান জুয়েল

দুঃস্থ ও কর্মজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং শীতের তীব্রতা