গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনা, ফ্লাইওভারে ছড়িয়ে ছিল ৩ জনের মরদেহ

এই  মোটরসাইকেলের আরোহী ছিলেন নিহত তিনজন। পাশেই পড়ে আছে নারীর স্যান্ডেল।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। তারা একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ফ্লাইওভারের ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল তাদের মরদেহ।
নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত নারী ও পুরুষ শিশুটির মা-বাবা কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারের উপরে রক্তের ছোপ ছোপ দাঁগ দেখা গেছে। ঘটনাস্থলের কয়েকগজ দূরে দূর মরদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে ফ্লাইওভারে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা একজন নারী, একজন পুরুষ এবং একটি শিশুর মরদেহ দেখতে পান তারা।
তিনি বলেন, মোটরসাইকেলটি কীসের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পড়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া ফ্লাইওভারটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার