চাঁদপুর দুই আসনে এমপির নিজ ইউনিয়নের বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি’র সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে  অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
অভিযোগের পর মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া ঘটস্থল পরিদর্শন করেন।
সরজমিনে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে টিনের ঘরটির একটি অংশে আগুন লাগার দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে কথা হলে এই কার্যালয়টি তদারককারী ও স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, গতরাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলীয় কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় স্থানীয় অটো রিক্সা গাড়ির চালক এ পথে যাওয়ার সময় অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই আগুন নিভাতে সক্ষম হন।
স্থানীয় আওয়ামী স্বৈরাচাররাই আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে এটা তিনি শতভাগ নিশ্চিত করে দাবি করেন। এর আগে আওয়ামী শাসনামলের গত ২০১৮ সালেও তারা আমাদের দলীয় এ কার্যালয়ে আগুন দিয়েছিল বলে দাবি করেন এই রাজনৈতিক নেতা কাজী সাখাওয়াত হোসেন ।
স্থানীয় ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী বলেন, আমরা পরিচ্ছন্ন রাজনীতি বিশ্বাসী কিন্তু এ ধরনের দলীয় কার্যালয়ের অগ্নি সংযোগের বিষয়টি সত্যি দুঃখজনক।
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ খান জানান, আমাদের এমপি সাহেবের রাজনৈতিক দেউলিয়াত্ব, তিনি এবং তার স্বজনরা আওয়ামী লীগের সাথে আঁতাত করে রাজনীতি করার কারণেই আজ বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা।
ক্ষমতাসীন দল বিএনপির দলীয় কার্যালয়ে  অগ্নিসংযোগের ঘটনায় এটি বড় ধরনের কোন নাশকতার অংশ কি না এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, ঘটনাটিতে আমাদের তদন্ত চলমান রয়েছে এবং আমরা এ বিষয়ে কাজ করছি। আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযান চলমান রয়েছে।
এ বিষয়টি নিয়ে মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সাথে সাংবাদিক পরিচয় দিয়ে ওনার ইউনিয়নে বিএনপি’র একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে, তিনি খেতে বসেছেন এবং পরে ফোন দিবেন বলে ফোনটি রেখে দেন।
পরে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দলীয় ওই কার্যালয়ের তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন।
ছবি ক্যাপশনঃ
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের অগ্নিসংযোগ হওয়া ওয়ার্ড বিএনপির কার্যালয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার