ফকিরহাটে সাড়ে আট কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

বাগেরহাটের ফকিরহাটে সাড়ে আট কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটককৃত মাদক কারবারীকে বুধবার (১১ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কাটাখালী মোড় সংলগ্ন খুলনা-মোংলা মহাসড়কে মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এলিট ফোর্স এসআরবি অভিযান চালায়। এসময় একটি চায়ের দোকানের সামনে থেকে মাদক কারবারি তারেক হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
তল্লাশী করে তার কাছে টেপ মোড়ান ২টি প্যাকেটে সাড়ে ৮ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইল জব্দ করে এসআরবি-৬।
আটককৃত তারেক হোসেন ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর গ্রামের শাহ আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে, বাগেরহাটসহ আশপাশের অঞ্চলে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
 এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন