ঝালকাঠি শহরে ৬ পিস ইয়াবাসহ মিলন নামের এক মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠি পৌরসভার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন মিরা (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে স্টেশন রোডের তালুকদার জেনারেল স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থানার এসআই (নিঃ) মোঃ কবির খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে মিলন মিরার কাছ থেকে ৬ পিস কথিত অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঝালকাঠি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন