মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  এড.আহমেদ আযম খান এমপি বলেছেন,মান সম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি শূন্য হাতে সরকার  গঠন করেছে। প্রতিটি বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য প্রতিটি বিদ্যালয়ে  এক কোটির উপরে টাকা বরাদ্দ করা হয়েছে এবং রাস্তাঘাট, মসজিদ মন্দির, কবরস্থান, মাঠ উন্নয়নের জন্য ৭শ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শুধু প্রতিষ্ঠানে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হলো শিক্ষার মান উন্নয়ন হলো না এটা হওয়া যাবে না, সকলকে সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন চাঁদাবাজি, দখলবাজি,তদবিরবাজি,দালালি,   সালিশি চলবে না। তিনি বলেন, আমি, সাংবাদিক, আমার দলের ও দলের বাইরে নেতাকর্মীরা কেউই আইনের ঊর্ধ্বে নয়, কেউ অন্যায় করলে তাকে আইন হাতে তুলে দেওয়া হবে। শনিবার (১৪ নভেম্বর)সখিপুর উপজেলার রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়, কাহার্তা দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন, উপজেলা কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা, ইন্দারজানি মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন । এই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত  সভাপতি নাজিমুদ্দিন মাস্টার,ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান  প্রমুখ। জনাব আযম আরো বলেন,আগামী ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে উন্নয়ন কাজ আরো ত্বরান্বিত  নিতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।