
ময়মনসিংহ মুক্তাগাছার আলোচিত রাফি হত্যা মামলার অন্যতম আসামি কাঁজল রেখা (কাজলী) এবং বুলবুল আহমেদ বুলু কে ঢাকাস্থ হাতিরঝিল এলাকা থেকে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী ও মুক্তাগাছা থানার সার্বিক সহযোগিতা গোপন সোর্সের মাধ্যমে পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে আলোচিত রাফি হত্যা মামলার অন্যতম আসামি বুলু ও কাজলী কে গ্রেপ্তার করে।
রাফি র বাবা মোঃ জহিরুল ইসলাম রনি ও চাচা মোঃ এমদাদুল হক বলেন। আমার নিস্পাপ ছেলের সাথে যে লোমহর্ষক হত্যাযজ্ঞ ঘটনা ঘটে তা যেন পৃথিবীর কোন বাবা মায়ের সন্তানের সাথে না ঘটে এবং সকল আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারকার্য সম্পন্ন করার একমাত্র দাবী পোষন করেন।
এর আগে আসামী দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বিভিন সময় মানববন্ধন কর্মসূচি চালিয়ে যায় তারা বিচারের আগ পর্যন্ত তা চলমান থাকবে বলে ও জানান।





