লামায় সমাজসেবা অধিদপ্তরের অবহিতকরণ সভা ও আর্থিক অনুদান বিতরণ

বান্দরবানের লামা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা এবং জেলা সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহ:প্রতিবার (১৯ নভেম্বর) উপজেলা হলরুমে সমাজসেবা কার্যালয় লামার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ সোমাইয়া আক্তার।
 এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী,সাবেক মেয়র আমির হোসেন আমু,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সোলাইমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভোজ বডুয়া,লামা প্রেস ক্লাব সভাপতি মো.কামরুজ্জামান,রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক বেলাল আহমদ,সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসান।
​সভায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জনকল্যাণমূলক কার্যক্রম তৃণমূলে আরও গতিশীল ও স্বচ্ছভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে জেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থ উপকারভোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন