ধামরাই ড্রাম ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ আহত ২

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় প্রাইভেট কার ও মাটি বহনকারী একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—জামালপুর সদর উপজেলার ইকবালনগর এলাকার মেহেদী হোসেন (৪০) এবং ফিরোজ আলী (৩৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে জাহাঙ্গীরনগর থেকে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেট কারটি। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ডাম্প ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই আরোহী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৬টা ৪০ মিনিটে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন