বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ কর্তৃক ২৫ নভেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি, মাদক মামলার এজাহারনামীয় আসামি এবং জিএমপি প্রসিকিউশন অধ্যাদেশের একজন আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ আক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ আঃ রহিম (৪৮), মোঃ ইছা (৩২), মোঃ রতন খান (২৪), মোসাঃ তানিয়া (২৯), তোরাব আলী ওরফে সোরাফ (২৮) এবং সুমন (২৫)।
এছাড়া সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয় আরও ৩ জনকে। তারা হলেন— মোঃ রুবেল হোসেন (ড্রাইভার) (২৫), মোঃ ফয়সাল (২২) ও মোঃ রাজিব (২০)।
অন্যদিকে, ১০ পিস ইয়াবা ট্যাবলেট সংক্রান্ত মাদক মামলার এজাহারনামীয় আসামি মোঃ রুবেল (৪২) এবং জিএমপি প্রসিকিউশন অধ্যাদেশের মামলায় সাব্বির (২২) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
সব মিলিয়ে বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ অর্জনকারী কুলছুমকে চিলমারী উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

‎পুনঃনিরীক্ষণের আবেদনের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় মেধাবী শিক্ষার্থী