পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ অর্জনকারী কুলছুমকে চিলমারী উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

‎পুনঃনিরীক্ষণের আবেদনের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় মেধাবী শিক্ষার্থী কুলছুমকে চিলমারী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
‎
‎চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম জনির পক্ষ থেকে এ শুভেচ্ছা কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রনেতারা কুলছুমের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষাজীবনের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
‎
‎শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি হাসান, বর্তমান কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আরিফ, চিলমারী সাইবার দলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চিলমারী কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তামিম ইকবাল, সাইবার দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও ছাত্রনেতা মুকুল মিয়াসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
‎
‎এ সময় ছাত্রনেতারা কুলছুমের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাঁর শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্য কামনা করেন।
‎

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ অর্জনকারী কুলছুমকে চিলমারী উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

‎পুনঃনিরীক্ষণের আবেদনের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় মেধাবী শিক্ষার্থী