সিরাজগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল রাতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী বাড়ির মালিক সাইফুল ইসলাম জানান, তাঁর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। গতকাল তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তাঁরা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন