৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদে ২০২৫–২০২৬ অর্থ বছরে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কার্ডধারী প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
রবিবার (১৬ মার্চ ২০২৬) সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের শৃঙ্খলাভাবে লাইনে দাঁড় করিয়ে চাল বিতরণ করা হয়। এদিন মোট ৭৯০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মো. মাসুদ চৌধুরী এবং ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।
ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রমের সময়সূচি অনুযায়ী ১৬ মার্চ ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।
স্থান: ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ, ঘোড়াঘাট, দিনাজপুর।
বাস্তবায়নে: মহিলা বিষয়ক অধিদপ্তর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন