কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। রবিবার ১৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মোস্তাক মিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি বর্তমানে কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার এই নিয়োগকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই আশা করছেন, তার নেতৃত্বে কুমিল্লা জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে রবিবার মোস্তাক মিয়াসহ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। এতদিন জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩, এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।
এর আগে গত শনিবার পাঁচ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। তার আগে ২৩ ফেব্রুয়ারি ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এত দিন এসব পদ আমলা দিয়ে চলছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন