আজ১৬ মার্চ ২০২৬ইংপাবনা জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শারমিন জাহান পুতুল। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা পাঁচ আসনের সংসদ সদস্য, শামসুর রহমান শিমুল বিশ্বাস। পাবনা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খাল খনন কার্যক্রমের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।




