জয়পুরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী

“দেশ ব্যাপী নদী – নালা,  খাল-বিল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাইয়ে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।
সোমবার (১৬ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের মুরলী- ভাবকি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, দেশের জলবদ্ধতা নিরসন এবং কৃষি কাজের পানির সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার নদী ও খাল খনন প্রকল্প বিশেষ গুরুত্ব দিচ্ছে।  এই কর্মসূচির ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন।
 এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আল – মামুন   মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা,  জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,  জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন