দুই টাকার বিনিময়ে ঈদ উপহার বিতরণ করে রক্তদান সমাজ কল্যাণ সংস্থা

দুই টাকার বিনিময়ে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে ঈদ উপহার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রাজু প্রমুখ।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সুনামের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় রক্তদান সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে এই উপহার সামগ্রী দুই টাকার বিনিময় তুলে দেওয়া হয়েছে। প্রথম ভাবে দুই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন